বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানকে নিয়ে নিজ কক্ষে বৈঠক করেছেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান।


সোমবার (৩০ মার্চ) দুপুরে সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিনী অধ্যাপক দিলারা হাফিজের জানাজা শেষে প্রধানমন্ত্রীর কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।


প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, জানাজার আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলীয় নেতাকে সঙ্গে নিয়ে কক্ষে যান এবং সেখানে কিছু সময় আলোচনা করেন।